১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ঢাকা ফেরত নতুন করে ২জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা ফেরত নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এদের মধ্যে একজন পুরুষ, তার বয়স (৩০), এবং অপরজন নারী, তার বয়স (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  আক্রান্ত ওই দুই ব্যক্তি ঢাকা থেকে গত ২১ মে তাদের গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার এলেঙ্গা চলে আসে। পরবর্তীতে ঈদের পর তাদের জ্বর এবং গলা ব্যথা হলে গত ২৯ মে স্ব-পরিবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের নমুনা দিয়ে আসলে কর্তৃপক্ষ তাদের নমুনাগুলো গত ৩০ মে ঢাকায় পাঠিয়ে দেন। পরে (২ জুন) রাতে তাদের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে বুধবার (৩জুন) সকালে তাদের বাড়ি সহ মোট ৩ টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আক্রান্ত ওই দুই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি