১১:৩৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ৮, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল পৌর শহরের আলী কমপ্লেক্সের মালিক। এ নিয়ে করোনায় জেলায় মোট ৫ জনের মৃত্যু হলো।

এছাড়াও বুধবার জেলায় নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। ৩০ মে পাঠানো ১৪৯টি নমুনা থেকে পাওয়া তথ্যে তারা আক্রান্ত বলে জানা গেছে। ৫১৭টি নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় দুইজন, কালিহাতী উপজেলায় দুইজন, ঘাটাইল উপজেলায় একজন, সদর উপজেলায় চারজন ও ভূঞাপুর উপজেলায় রয়েছেন একজন। জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৯১ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ মে পাঠানো ১৪৯টি নমুনা থেকে বুধবার পাওয়া তথ্যে টাঙ্গাইলে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট ১৯১ জন আক্রান্ত হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছে ১১৮ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪৪৬ জন।

এছাড়া এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৪৬৬টি। মঙ্গলবার এ জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো ২১৩টিসহ মোট ৫১৭টি নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি