০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুতে কর্মচারীদের বিক্ষোভ, ঘন্টাব্যাপি অবরোধ

অভিজিত ঘোষ | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬ | | ৯৮১
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুতে শতাধিক কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় এবং নির্ধারিত বেতনের চেয়ে কম বেতন দেয়ায় সোমবার বিকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশন সড়কে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

বঙ্গবন্ধু সেতুতে সরেজমিনে গিয়ে জানা যায়, বাংলাদেশ ব্রীজ অথরিটি (বিবিএ) অধীন শতাধিক কর্মচারী সহকারি প্রকৌশলীদের গাফিলতির কারনে তিন মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে তাদের। সম্প্রতি টাঙ্গাইলের জনপ্রিয় অনলাইন পত্রিকা টাঙ্গাইল২৪.কম এ “বেতন পাচ্ছে না বঙ্গবন্ধু সেতু’র কর্মকর্তা-কর্মচারীরা” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর সোমবার এক মাসের বেতন দেয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের ডেকে নেয় বিবিএ কর্তৃপক্ষ। কিন্তু সিকিউরিটিদের বেতন ৮ হাজারের মধ্যে ৬ হাজার (এক মাসের বেতন) দিতে চাইলে তা নিতে অস্বীকার করেন তারা। এরপরই ৮ হাজার টাকা হিসাবে পুরো তিন মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য আন্দোলনে নামেন কর্মচারীরা।

এসময় ওজন স্টেশনে কোন পরিবহন ঢুকতে দেয়নি বিক্ষোভকারীরা। তারা সড়কের উপর শুয়ে পড়ে ঘন্টাখানিক অবরোধ পালন করেন।

বিক্ষুব্দ আন্দোলনকারী জানান, বিবিএর প্রকৌশলীদের স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারনে আমরা বেতন পাচ্ছি না। সোমবার তিন মাসের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও এক মাসের বেতন ৮ হাজার টাকার স্থলে ৬ হাজার টাকা দিতে চায়। না নিলে চাকুরি হারানোর ভয় দেখায়। এরপর আমরা আন্দোলনে নামলে সঠিক বেতন দেয়ার প্রতিশ্রæতি দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, বিক্ষুব্দ কর্মচারীরা ওজন স্টেশনে সামনে আন্দোলন শুরু করেন। পরে বিবিএ পক্ষ তাদের সঠিক বেতন দেয়ার প্রতিশ্রæতি দিলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের বিবিএর সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলীর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। মোবাইলে যোগাযোগে ব্যর্থ হয়ে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি