১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে শিশুসহ নতুন করে করোনায় আক্রান্ত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা ফেরত শিশুসহ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, গোপালপুর পৌরসভার সূতী হিজুলী পাড়ার এসহাক আলীর ছেলে রিপন (৩১), ঝাওয়াইল ইউনিয়নের কাহেতার আমির আলীর ছেলে কবির হোসেন (৩৬) ও হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার আসাদুজ্জামানের ছেলে মাহফুজ (১১)। 

আক্রান্ত শিশু ঢাকায় লেখাপড়া ও অপর দু’জন চাকুরী করতেন। ঈদ উপলক্ষে তারা সবাই গ্রামের বাড়ী এসেছেন। এ নিয়ে ফার্মাসিস্টসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩জন। 

রবিবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় ঈদের আগে ও পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার সকালে পরীক্ষার ফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্তদের বাড়ী লকডাউনসহ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি