১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জানুয়ারী ২০১৮ | | ১৮৫৫
, টাঙ্গাইল :

বিপুল পরিমাণ ইয়াবা ও এক মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা।

বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টাঙ্গাইল পৌরএলাকার নতুন বাসস্ট্যান্ডের নাভানা সিএনজি ফিলিং স্টেশনের পূর্ব পাশে শুকুর মাহমুদের হোটেলের ভিতর অভিযান চালিয়ে এক মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ২৮৫০ পিছ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের গোলাম রহমান ছেলে মোঃ জিয়াউল হক (৩৫), কক্সবাজারের টেকনাফ এর নীলা পূর্বপানখালী কালা মিয়ার ছেলে মোঃ মোস্তাক আহমেদ (২৮), কক্সবাজারের বাহারছড়ার মোঃ মোস্তাক মিয়ার স্ত্রী তানিয়া (২৩)।

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা কক্সবাজার থেকে সংগ্রহ করে টাঙ্গাইল জেলা শহর এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রি করে আসছিল দাবি করে তিনি বলেন, টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ আশপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করছিল এই চক্রটি। পাশাপাশি নতুন ইয়াবা সেবী তৈরি করতে যুবকদের মাদক সেবনেও উদ্ভুদ্ধ করে আসছিল বলে তিনি জানান।

গ্রেফতারকৃত বিরুদ্ধে টাঙ্গাইল র‌্যাবের পুলিশ পরিদর্শক মোঃ সবুজ মিয়া বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন বলেও তিনি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি