১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একজন মানুষও না খেয়ে মারা যাবে না-কৃষিমন্ত্রী

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, করোনা সংক্রান্ত এ দুর্যোগে দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না ইন্শাল্লাহ। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগকালীন সময়ে রিলিফের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করার কাজ চলছে। ওএমএস আরও একমাস চালু রাখা যায় কিনা সেটা নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা চলছে। এছাড়া অল্প কিছুদিন পরেই কৃষকের ঘরে নতুন ধান আসবে। তখন হাহাকার এমনিতেই কমে যাবে। তবে দেশের কোথাও দূর্ভিক্ষ দেখা দেয় নাই। 

বুধবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ, প্রশাসন, জন-প্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সুধিজনের সাথে মত বিনিময়কালে এবং উপজেলার পাইস্কা ইউনিয়নে গরীব অসহায় কর্মহীনদের মাঝে খ্যাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এ দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে সমাজের যারা বিত্তশালী যাদের সামর্থ আছে তাদেরকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, কোন অবস্থাতেই অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। তিনি সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণসহ সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের নির্দেশে দেন। 

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, সহকারী কমিশনার ভূমি সাইদা খানম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, ইউপি চেয়াম্যান শফিকুল ইসলাম প্রমূখ। 

অপরদিকে, কৃষিমন্ত্রী সকালে উপজেলার পাইস্কা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রফিকল ইসলাম বাবুলের ব্যক্তিগত উদ্যোগে ৬‘শত ৫০টি গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি