০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ঢাকা ফেরত নতুন ১ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ঢাকা ফেরত নতুন করে এক জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ মে স্বাস্থ্যকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এর মধ্যে নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের চামটা মির্জাপুর গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে আনিসুর রহমানের বৃহস্পতিবার (২৮ মে) রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান।

নতুন আক্রান্ত উপজেলার মামুদনগর ইউনিয়নের চামটা মির্জাপুর গ্রামের আনিসুর রহমান পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকুরী করেন ঢাকার উত্তরায় একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানীতে। তিনি ঈদের ৩ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে আসেন। 

বাড়িতে আসতেই তার জ্বর ঠান্ডার উপসর্গ দেখা দিলে তিনি ঈদের আগের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেন। 

বৃহস্পতিবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ঈদুল ফিতরের সময় ঢাকা ফেরতদের করোনা পজিটিভ হওয়ার খবরে নাগরপুরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন নতুন আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, নাগরপুর উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহŸান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি