০৯:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু ধর্ষণকারীকে গণ‌ধোলাই 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণকারীকে আটক করে গণ‌ধোলাই‌ শে‌ষে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে স্থানীয় জনতা। 

বুধবার (৮ মে) দুপুরে ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় স্থানীয়রা তা‌কে গণ‌ধোলাই দেয়। গ্রেফতারকৃত শহীদুল ইসলাম মধুপুর উপজেলার বেকারকোণা এলাকার শাহজাহান আলীর ছেলে। 

এর আ‌গে ওই ধর্ষ‌কের ছ‌বি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ভাইরাল হয়। ওই শিশুটি একটা কিন্ডার গার্টেনের নার্সারির বিভা‌গের শিক্ষার্থী।

জানা যায়, গত শনিবার (৪ মে) দুপুরে ফণীর প্রভাবে বৃষ্টিপাতের সময় মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামের শহীদুল প্রতিবেশি ওই শিশুটিকে খাওয়ার লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়। ওখানে নিয়ে সে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। 

পরে এঘটনায় গত ৫ মে মধুপুর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা হয়। এরপর বাড়ি থেকে পালিয়ে যায় শহীদুল। কিন্তু তার সন্ধান চেয়ে ফেসবুকে শহীদু‌লের ছ‌বিসহ একটি স্ট্যাটাস দেওয়া হয়। পরে সেটি ভাইরাল হয়ে যায়। এরই প্রেক্ষিতে ঘাটাইলের পাকুটিয়া বাসস্ট্যান্ডে ঘুরাফিরা করার সময় জনতার হাতে আটক হয় শহীদুল।

মধুপুর থানার এসআই আবু হান্নান বলেন, ওই শিশুটির পিতা বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। গত ৬ মে ওই শিশুটি ২২ ধারায় আদালতে জবানবন্দি দেয়। দুপুরে ঘাটাইলের পাকুটিয়া এলাকায় শহিদুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি