১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত আরো ৪ জন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত টাঙ্গাইলের আরো চারজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১০ জন। 

সুস্থ হওয়ায় মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টারে স্থাপিত করোনা ভাইরাস আইসোলেশন ইউনিট থেকে তাদের ছাঁড়পত্র দেওয়া হয়। 

এবার সুস্থ হওয়া চারজনের মধ্যে রয়েছেন গোপালপুর উপজেলার হাদিরা পূর্বপাড়া গ্রামের শিউলি (১৮), মির্জাপুর উপজেলার আজগানার তেলিনা গ্রামের হযরত (৪২), মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ইউনুছ আলী (২৮) ও মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামের ভাড়াটিয়া লালমনিরহাটের সুজন (২৫)।

জানা যায়, গত ১৮ মে তাদের স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গতকাল ঈদের দিন ও আজকে তাদের ফলাফল আসে। এতে তারা করোনামুক্ত বলে নিশ্চিত হওয়া যায়। তাই তাদের ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। হাসপাতালের এই করোনা আইসোলেশন ইউনিটের জন্য নিয়োজিত রয়েছেন ২৭ জন ডাক্তার আর ২৯ জন নার্স। এর মধ্যে প্রতিদিন দায়িত্ব পালন করছেন ৪জন ডাক্তার ও ৬ জন নার্স।

টাঙ্গাইল জেলারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম সজীব জানান, আল্লাহর রহমত আর তাদের প্রচেষ্টায় করোনাভাইরাস আক্রান্ত চারজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১০জন সুস্থ হলেন। এতে চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সসহ সকলের উৎসাহ বেড়েছে। এর ফলশ্রæতিতে ভবিষ্যতেও জীবনের ঝুঁকি নিয়ে এ ইউনিটে কর্মরতরা করোনাভাইরাসে আক্রান্তদের সেবা প্রদান করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি