০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি সভা

বিচারের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের দু’গ্রুপে রবিবার সভা ডাকে। 

এতে উপজেলায় শহরে উত্তেজনা বিরাজ করলে পুলিশ মোতায়েন করা হয়। পরে ভারপ্রাপ্ত ইউএনও দু’পক্ষের সাথে কথা বলে পরিবেশ শান্ত করেন। ১৫ আগষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তালা প্রদানকারীদের ভারপ্রাপ্ত ইউএনও বিচারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু।  

জানা যায়, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দুইবারের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজনুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যান। কিন্তু কমপ্লেক্সের গেটে আগেই তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফলে মুক্তিযোদ্ধারা শোক কর্মসূচি পালন করতে পারেননি। 

রবিবার সকালে তালা দেওয়ার প্রতিবাদে এবং শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেন মুক্তিযোদ্ধারা। এই খবর পেয়ে সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গালের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আরেক পক্ষ একই স্থানে সভা হবে বলে মাইকে প্রচার করা হয়। অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনুর বলেন যারা কমপ্লেক্সে তালা দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে দেয়নি, তারা নব্য রাজাকার। আওয়ামী লীগের শাসনামলে এটা মেনে নেওয়া যায়না। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের রবিবারের সভাটি পূর্ব নির্ধারিত। কিন্তু সাবেক কমান্ডার হুমায়ুন বাঙ্গাল এটি জানার পর সেখানে সভা ডাকেন। পরে ভারপ্রাপ্ত ইউএনও এবং কালিহাতীর এসিল্যান্ড তালা প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আশ্বাস দেন। তার অনুরোধে সভাটি স্থগিত করা হয়েছে। 

এদিকে সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা ডাকা হয়েছে সেটা আমার জানা ছিল না। তাই আমি শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ডাকি। পরে এসিল্যান্ডের মধ্যস্থতায় কেউই সভা করি নাই। 

এবিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও শাহরিয়ার রহমান বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের দুই পক্ষে সভাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাদের সাথে কথা বললে তারা কর্মসূচি বাতিল করেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যে কোন কর্মসূচি পালন করতে হলে মুক্তিযোদ্ধাদের যথাযথ অনুমতি নিতে হবে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি