পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে গরীব, অসহায়,দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদের জামাকাপড় বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
রবিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় নারীদের ঈদ উদযাপনের জন্য শাড়ি এবং থ্রি পিছ বিতরণ করা হয়।
নাগরপুর উপজেলার প্রায় ১৯০ টি অসহায় ও গরীব পরিবারের মাঝে সৈয়দ ফয়েজুল ইসলাম এসব ঈদের জামা কাপড় বিতরণ করেন। বিতরণকালে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসের শেষে সম্প্রীতির বাংলাদেশের কোন পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এ লক্ষ্যে সরকার জনকল্যাণ মূলক কর্মসূচীর আওতায় দেশের গরীব অসহায় পরিবারের মাঝে ঈদের জামা কাপড় বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ নাগরপুর উপজেলার দুস্থদের মাঝে ঈদের জামা কাপড় বিতরণ করা হল।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলীম দুলাল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত মো.রাজিব আহম্মেদ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...