১০:১৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ | | ১১৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শামীম (২০) নামের এক যুবককে হত্যা ও মোটর সাইকেল গুম করার ঘটনায় দায়ের করা মামলায় জুয়েল রানা (২৫) নামের এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে বিচারক রবিউল হাসান এ রায় দেন।

টাঙ্গাইল আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আনোয়ারুল ইসলাম জানান, ২০১৫ সালে ১৫ ডিসেম্বর কালিহাতী উপজেলার একটি মোটর সাইকেল চালক শামীমকে হত্যা ও মোটর সাইকেল গুম করার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জুয়েল রানা (২৫) নামের এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রবিউল হাসান। এ মামলার অপর দুই আসামী জাকির ও গিয়াসকে খালাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আলমগীর খান মেনু আর তাকে সহায়তা করেন এপিপি মনিরুজ্জামান সেলিম। এছাড়াও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট তাইজুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি