টাঙ্গাইলের মির্জাপুরে একদিনে ১৫ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। জেলায় একদিনে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে মির্জাপুরে এই বৃক্ষরোপন করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার শিমুল, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ।
এদিকে মির্জাপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে নৃত্য, গান ও আলোচনাসভার মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...