১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ'লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এম পি

টাঙ্গাইল স্বাধীনতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | | ২৪২৫
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এম পি বলেছেন, “মহান মুক্তিযুদ্ধে আমাদের টাঙ্গাইলের মানুষ উলে­খ যোগ্য ভূমিকা পালন করেছে। তাই টাঙ্গাইল স্বাধীনতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বঙ্গবন্ধু ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন উলে­খ করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কোন মানুষ ক্ষুধার অভাবে না খেয়ে মারা যায় না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়মীলীগ সরকার বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফলশ্র“তিতে বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে সমাদৃত।

রোববার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি পড়লে অনেক কিছু জানা যাবে। সে জন্য তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি পড়ার জন্য সকলের প্রতি আহŸান জানান।”

টাঙ্গাইল পৌরসভা আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আয়োজক কমিটির আহŸায়ক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তমনোস ঘোষ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, কোম্পানি কমান্ডার এম এ জলিল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল হক, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ উজ্জমান স্মৃতি প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে কাদেরীয়া বাহিনীর প্রশাসক বীরমুক্তিযোদ্ধা এনায়েত করিম, সবুর খান বীর বিক্রমসহ টাঙ্গাইলের বীরমুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবি, সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি