০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিজের ভাতার টাকায় অসহায় মানুষের পাশে দাড়ালেন মুক্তিযোদ্ধা আঃ খালেক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

“এটা কোন ত্রাণ বা সাহায্য নয়, এটা হলো সমাজের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া” কথাগুলো বলছিলেন নাগরপুর উপজেলার বাড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক। 

তিনি আজ রবিবার বাড়িগ্রামের ৩৮ টি অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়াতে গিয়ে এসব কথা বলেন।

বাড়িগ্রামে গিয়ে দেখা যায়, বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা আঃ খালেক কাধে করে, সাইকেলে করে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। খাদ্য সামগ্রী বিতরণের ছবি তুলতে গেলেও তিনি মানা করেন। 

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন এসব পরিবার ঈদ করতে পারবে না তা কি করে হয়। তাই আমি আমার মুক্তিযোদ্ধার ভাতার টাকা দিয়ে সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহন করি। 

অসহায় মানুষের পাশে দাড়ানো মুক্তিযোদ্ধার এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ছেলে চিত্র পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, করোনা ভাইরাসের কারনে আমাদের এলাকার বেশির ভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে বেশ কিছু দুস্থ পরিবার রয়েছে যাদের অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। আমাদের বাবা তাদের নাজুক অবস্থা দেখে আমাদের দুই ভাইয়ের সাথে তাঁর ইচ্ছার কথা শেয়ার করেন। তখন আমরা তাঁর সাথে শরীক হতে চাইলেও তিনি তা গ্রহন করেননি। তিনি তার ভাতা ও জমানো টাকা দিয়ে এলাকার ৩৮ টি পরিবারের প্রত্যেককে  ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াঁজ, স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান এবং কিছু নগদ অর্থ বিতরণ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি