০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে অতিরিক্ত মদ পানে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জন অসুস্থ হয়েছে।

বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপাল চন্দ্র পাল এবং বুধবার রাতে নিজ বাড়িতে আনন্দ পাল মারা যায়।

নিহতরা হলেন, উপজেলার উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের দিনু পালের ছেলে আনন্দ পাল (৪৫) এবং ওই গ্রামের ভজন পালের ছেলে গোপাল চন্দ্র পাল (৩৫)। 

পুলিশ এবং স্থানীয়রা জানান, ৮ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার বিজয়া দশমীর দিন উপজেলার বেতডোবা পালপাড়া গ্রামে আনন্দ পাল, গোপাল চন্দ্র পাল এবং টোকন পাল এক সাথে অতিরিক্ত মদ পান করেন। 

এতে একপর্যায়ে আনন্দ পাল এবং গোপাল চন্দ্র পাল অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আনন্দ পাল বাড়িতে চলে যায় এবং অপরদিকে উন্নত চিকিৎসার জন্য গোপাল চন্দ্র পালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

পরে বুধবার রাতে নিজ বাসায় আনন্দ পাল মারা যায় এবং বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপাল চন্দ্র পালের মৃত্যু হয়।

এছাড়া এদিকে অতিরিক্ত মদ পানের ফলে ওই গ্রামের টোকন পাল (৩৫) বুধবার রাতে অসুস্থ হয়। পরে পরিবারের  লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, “দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অতিরিক্ত মদ পান করার ফলে দুইজনের মৃত্যু হয়। এদের মধ্যে নিজ এলাকায় আনন্দ পালের মৃতদেহ বৃহস্পতিবার সকালে দাহ করা হয়েছে এবং গোপাল চন্দ্র পালের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে বলে ওসি জানান।” 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি