০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আম বোঝাই পিকআপ উল্টে নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আম বোঝাই পিকআপ যাত্রীবাহি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে গিয়ে দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ উপজেলার জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ীরা হলেন নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)। 

পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই পিকআপটি সকাল পৌনে নয়টার দিকে মহাসড়কের ওই স্থানে অপর একটি যাত্রীবাহীবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি