০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

পরে সকাল সাড়ে ৮টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রথম পুষ্পস্তবকঅর্পন করবেন। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাবসহ অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পঅর্পন করে। পরে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়।
 
এছাড়াও সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করা হয়। সকালে শহরের পৌর উদ্যানে এ কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এবং সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন। এসময় রাজনৈতিক নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রক্তদান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি