০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি’র নির্মাণাধীন ভবন ধ্বস, ১৮ শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবন ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক তিন শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন মিয়া জানান, নির্মাণাধীন ১২ তলা ভবনের ২য় তলার ছাদে ঢালাইয়ের কাজ চলছিলো। ছাদের এ ঢালাই কাজের চলমান অবস্থায় আকস্মিক রাত ১২টার দিকে নির্মাণাধীন ওই ছাদের উত্তর পশ্চিম প্রান্তের  কোনা ভেঙ্গে পড়ে। এসময় ভেঙে পরা অংশে চাপা পড়ে ১৮ নির্মাণ শ্রমিক আহত হয়। ভবনের ছাদ ভেঙে পরার এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ১২ তলা এ মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ পায় নূরানী কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাতে নির্মাণাধীন এ ভবনে দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এ ঢালাই কাজের চলমান অবস্থায় আকস্মিক রাত ১২টার দিকে ছাদের উত্তর পশ্চিম প্রান্তের কোনা ভেঙ্গে পড়ে। এ ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ১৮ জন শ্রমিককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। 

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, ভবনের ছাদ ভেঙে পরা উদ্ধারকৃত ওই ১৮ শ্রমিককের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও বাকী ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী ভিত্তিতে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি