০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে মানবিক সহায়তার তালিকায় সচ্ছলদের নাম ! ১জন প্রতিনিধিকে শোকজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে চলমান করোনাভাইরাস জনিত দূর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সচ্ছলদের তালিকাভুক্ত করার অভিযোগে বাসাইল পৌরসভার দুই কাউন্সিলর ও দুই ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে অভিযুক্তদের নোটিশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ শোকজ করেন। 

জানা যায়, বাসাইল পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩-এর কাউন্সিল ববিতা খানম মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নামের তালিকায় তার স্বামী মিজানুর রহমানের নাম ও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেয়। অপরদিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন তিনতলা ভবনের মালিকের নাম তালিকায় দিয়ে ও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেয়। এছাড়াও উপজেলার ফুলকি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফজলুর রহমান ও ৩ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম স্বজনপ্রীতি করে সচ্ছলদের নাম দিয়ে এবং শুধু একটি গ্রামের তালিকায় নাম রেখে অন্যগ্রামবা এলাকার দরীদ্রদের নাম বাদ রেখে তালিকা জমা দেয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। 

পরে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন তাদেরকে শোকজ করেন। সচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করার বিষয়ে চলতি মাসের ১৮ তারিখের মধ্যে তাদের জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘স্বজনপ্রীতি করে সচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করার ঘটনায় চারজন জনপ্রতিনিধিকে শোকজ করা হয়েছে। আগামী ১৮ মে’র মধ্যে তাদেরকে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয় হবে। তিনি আরো জানান, উপজেলার সকল ওয়ার্ডের তালিকা নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি