১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বিশ্ব পানি দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মার্চ ২০১৭ | | ৬৮
, টাঙ্গাইল :

“ওয়েস্ট ওয়াটার” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।

রেইজিং অ্যাওয়ারনেস ফর কনজার্ভিং এনভায়রন্টে এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভাগের সামনে এসে শেষ হয়।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোঃ শিমুল শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোস্ট ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক, শামীম আল মামুন, সহকারী অধ্যাপক তন্ময় রায় তুষার ও শিমুল রায়সহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশে পানির গুরুত্ব বিবেচনায় নিয়ে ১৯৯৩ সাল থেকে ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে পালন করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি