১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নগদ অর্থ পাবেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর মায়েরা

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর মায়েদের নগদ অর্থ দেয়া হবে। শিক্ষা উপকরণ ও চলতি বছরের ছয় মাসের উপবৃত্তি বাবদ মোট এক হাজার ৯০০ টাকা রকেট অথবা বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।

ডিপিই থেকে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা ক্রয় বাবদ মাথাপিছু এক হাজার টাকা করে দেয়া হবে। সম্প্রতি বিষয়টি সরকারি অনুমোদনের পরে উপবৃত্তি প্রকল্পের ফেস-৩ (তৃতীয় ধাপে) এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে অনলাইন ভিত্তিক এই অর্থ প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে কিছুটা আর্থিক সহায়তা দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির অর্থ প্রদান করা হবে। মাসিক ১৫০ টাকা হারে ছয় মাসে মোট ৯০০ টাকা প্রদান করা হবে।

শিক্ষা উপকরণ বাবদ অর্থ ও ছয় মাসের উপবৃত্তির অর্থ শিক্ষার্থীর মায়েদের মোবাইল নম্বরে মোট এক হাজার ৯০০ টাকা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারগুলোকে সহায়তা করতে ছয় মাসের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বাবদ এক হাজার ৯০০ টাকা মোবাইল নম্বরে পাঠানো হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি শুরু হয়ে গেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই এ অর্থ শিক্ষার্থীদের মায়েদের মোবাইল নম্বরে বিকাশ বা রকেট অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

খুব দ্রুতই এ অর্থ তাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে এই অর্থ পেলে কিছুটা হলেও শিক্ষার্থীর পরিবারগুলো উপকৃত হবেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি