০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে স্ত্রীর অধিকারের দাবীতে অন্তসত্ত্বা তরুণীর অনশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

ভালোবেসে বিয়ে  করে  ঘর বাঁধতে পারছে না সাবিনা ইয়াসমিন (২৩) নামের এক অন্তসত্ত্বা তরুণী। অনিশ্চিত ভবিষ্যতের আশায় সে এখন স্ত্রীর স্বীকৃতির দাবীতে ৫ দিন ধরে স্বামীর বাড়িতে অনশন করছে। সাবিনা ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের চরধলী গ্রামের আ. সামাদের মেয়ে। 

গত ৫ জুলাই ধনবাড়ী পৌরসভার আমনগ্রাম গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০) এর সাথে তার বিয়ে হয়। গত ৫/৬ বছর আগে মোবাইলে পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং স্বামী-স্ত্রীর মত মেলামেশা করতে থাকে। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে গত ৫ জুলাই পাইস্কা ইউনিয়ন কাজী অফিসে গিয়ে ৮০ হাজার টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 

সোমবার সরেজমিনে ওই বাড়ীতে গেলে অনশনরত সাবিনা জানায়, বিগত ৫/৬ বছর আগে সাইফুলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর সূত্রধরে গত ৫ জুলাই উভয়ের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে থাকত সাবিনা।  এক পর্যায়ে মায়ের পরামর্শ অনুযায়ী সাইফুল ইসলাম কিছুদিন আগে সাবিনাকে অস্বীকার করে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে । এ ব্যাপারে সাবিনা ধনবাড়ী পৌর মেয়র বরাবর স্ত্রীর অধিকার পেতে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগর প্রেক্ষিতে পৌর মেয়র উভয় পক্ষকে একে একে তিনবার নোটিশ করলেও ছেলে পক্ষ কোন সারা দেয়নি। এমতাবস্থায় কোন উপায় না দেখে স্ত্রীর অধিকার পেতে অন্তসত্ত্বা ওই তরুণী স্বামীর বাড়ীতে অনশন শুরু করে। গতকাল সোমবার স্বামী ও তার পরিবারের লোকজন মারপিট করে তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা চালায়। গর্ভের সন্তান নষ্ট করতে মায়ের পরামর্শে স্বামী সাইফুল তার তলপেটেও লাথি মারে।

এ ব্যাপারে ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল  ইসলাম তপন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভুক্তভোগী মেয়েটি পৌর সভায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়া মাত্র উভয় পক্ষকে নোটিশ করা হয়। মেয়ে পক্ষ হাজির থাকলেও ছেলে পক্ষ হাজির হয়নি। পরবর্তীতে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়েছে।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, বিষয়টি এখনো আমাকে কেউ জানায়নি। জানালে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, অন্তসত্ত্বা মেয়েটি বৈধ কাবিননামা থাকলে আদালতেও যেতে পারে। 


  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি