১১:১৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুর্বৃত্তদের হাতে ভ্যান চালক খুন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে তারা মিয়া (৬০) নামের এক অটো ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যায়। 

বুধবার (১২ ফেব্রæয়ারী) রাতে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর  এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
 
পুলিশ তারা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত তারা মিয়া  ৫ সন্তানেরজনক ও ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড় গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মাসুদ মিয়া জানান, বুধবার (১২ ফেব্রæয়ারি) সন্ধ্যায় প্রতিদিনের মতো ভ্যান নিয়ে  বাবা বাড়ী থেকে বের হন। দীর্ঘ সময় চলে যায় কিন্ত বাড়ী ফিরে না আসায়  পরিবারের সবাই মিলে তাকে খোঁজাখুজি করা হয়। গত বুধবার রাতে কোন এসময় তার কাছ থেকে একদল দুর্বৃত্ত তাঁর ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি বাধা দিলে হয়ত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে মোমিনপুর এলাকার রাস্তার সাথে একটি কলাবাগানের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী ২০ইং) দুপুরে স্থানীয় লোকজন পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে থানায় ও পরিবারের নিকট খবর দেয়। খবর পেয়ে ধনবাড়ী থানা পুুুলিশ লাশ  উদ্ধার করে। 

ধনবাড়ী  থানার ওসি মো. চাঁন মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত তারা মিয়ার ছেলে মাসুদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি