০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার নিজবর্ণিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় বাড়ীর মালিক মিনা বেগম। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে বসতবাড়ী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 

রোববার বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী পৌর শহরের নিজবর্ণি এলাকার মরহুম লিয়াকত আলীর বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ আিগ্নকান্ডে তার বসতবাড়ীতে ঘরে থাকা নগদ টাকা, জমির দলিল, টেলিভিশন, ফ্রিজ, আলমারী ও আসবাবপত্রসহ বাসার সব পুড়ে ছাই হয়ে যায়। বসতবাড়ীর মালিক মিনা বেগম জানান, এ অগ্নিকান্ডে তার ১০ লক্ষাধিক  টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার  ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ধনবাড়ী পৌর সভার মেয়র মঞ্জুরুল ইসলাম তপন ও ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ীর মালিককে শান্তনা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি