০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নমুনার রিপোর্ট আসার আগে শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস সন্দেহে নমুনা দেওয়ার দুই দিন পর এক স্কুলশিক্ষকের (৩০) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যান। 

নতুন নিয়োগ পাওয়া ওই শিক্ষক বেতন–ভাতা তুলতে আট দিন আগে সিলেটে যান। সিলেট থেকে বাড়ি ফেরার কারণে এলাকাবাসী তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখেন।

কালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান ফকির জানান, সিলেটে এমপিওভুক্ত একটি উচ্চবিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ওই শিক্ষক দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। আট দিন আগে তাঁর কর্মস্থল সিলেট থেকে ফেরার কারণে এলাকাবাসী তাঁকে বাড়িতেই কোয়ারেন্টিনে রাখেন। ওই শিক্ষক নিজে থেকেই গত শনিবার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। আজ সোমবার বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, গতকাল রোববার তাঁর নমুনাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি।

এই চিকিৎসা কর্মকর্তা আরও জানান, সখীপুরে এ পর্যন্ত ২৪০ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। ২২২ জনের রিপোর্ট এসেছে। এঁদের মধ্যে একই পরিবারের পাঁচজনসহ ছয়জনের করোনা ‘পজিটিভ’ আসে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি