০৮:৫৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন-২০১৬

নির্বাচন স্থগিতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ | | ৭৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ও সল্লা ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। তথ্যটি নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশার।

বুধবার সন্ধ্যায় এ খবরে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়ার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে।

এসময় তারা এলেঙ্গা-পটল সড়ক এক ঘন্টা অবরোধ করে মগড়া বাজারে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন এবং নির্বাচন স্থগিত মানি না মানবো না শ্লোগান দিতে থাকেন।

মগড়া বাজারের দোকানদাররা এতে আতঙ্কিত হয়ে তাদের দোকানপাট বন্ধ করে রাখেন।

প্রতিদিন বাজারের দোকান রাত এগারটা পর্যন্ত খোলা থাকলেও বিশৃঙ্খলার ভয়ে অধিকাংশরাই সন্ধ্যার মধ্যে দোকান বন্ধ করে চলে যান বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও ২ প্লাটুন বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে সল্লা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীমের কর্মী সমর্থকরা একই দাবীতে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের সল্লা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে অবরোধ করে রাখে।

অবরোধকারীরা ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ রাখার পর বৃহস্পতিবার সকালে পুনরায় সড়ক অবরোধসহ নতুন কর্মসূচী ঘোষণা দেন।

কালিহাতী সহকারি কমিশনার (ভূমি) শঙ্কর কুমার বিশ্বাস বলেন, যেহেতু বিষয়টি মহামান্য হাইকোর্ট জারি করেছেন। তাছাড়া এ বিষয়টি আইনগত হওয়ায় এটি আইন দিয়েই মোকাবেলা করতে হবে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, এলাকায় আইন শৃঙ্খলা বিঘিœত এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধের কথা শুনেছি। অবরোধ তুলতে টহল পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি