১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ শাহানাজ সুলতানা জানান, তার তিন জন স্টাফ (স্বাস্থ্যকর্মী) করোানয় আক্রান্ত হয়েছে। 

বৃহস্পতিবার নমুনা পরিক্ষার ফলাফলে করোনা পজেটিভ ধরা পড়ায় তাদেরকে ধনবাড়ী ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে দুই জন মহিলা ও একজন পুরুষ। পরীক্ষার আগে তাদের কোন উপসর্গ ছিলনা। গত দুই দিনে স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। 

বৃহস্পতিবার দুই দিনের নমুনার ফলাফল একত্রে আসে এতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সের তিন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়। তারা তিনজনই ধনবাড়ী পৌর সভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকিরের কলেজ পাড়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে থাকেন। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা আরও জানান, এ উপজেলায় এটাই প্রথম আক্রান্ত। আর আগে কারো করোনা পজেটিভ পাওয়া যায় নি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা তিন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি