১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ২ গৃহবধুর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার বাউসাইদ গ্রামে নাজমা (৩৫) নামে এক গ্রহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ওই গ্রামের  দয়াল মিয়ার স্ত্রী। স্বামীর দাবি সে আত্মহত্যা করেছেন। আর ছেলে দাবি তার মাকে পারিবারিক কলহের জেরে মেরে ফাঁসে ঝুলিয়ে রেখেছে। স্থানীয়রা বলেন নিহতের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার মাকে হত্যা করে ফাঁসে ঝুলিয়ে রেখে ছিলে। 

কাগমারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য বের হয়ে আসবে। 

এদিকে জেলার কালিহাতী উপজেলায় ফাহিমা (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধু উপজেলার বল্লা চকপাড়া গ্রামের দুলাল মিঞার ছেলে সিয়ামের স্ত্রী ও উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামের ফরমান মিঞার ছোট মেয়ে। 

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় স্বামীর বাড়িতে নিজ ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে দেখে লাশ মেঝেতে শুয়ানো। বাড়িতে শ্বাশুরি ছাড়া আর কাউ নেই। 

নিহতের মামা নুরুল ইসলাম জানান, প্রেমের সম্পর্কে পর ৪ মাস আগে সিয়ামের সাথে ফাহিমার বিয়ে হয়। এরপর কয়েক দফা নির্যাতনের পর ৭০ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। হঠাৎ করে এরকম খবর শুনে আসলেও আত্মহত্যার কোনও কারণ ও লক্ষণ আমারা দেখতে পাইনি। বাড়িতে শ্বাশুরি ছাড়া সবাই পলাতক ।

কালিহাতি থানার সহকারি পরিদর্শক মনিরুজ্জামান, বলেন খবর পেয়ে রাত ১১ টায় আমরা মেঝেতে শুয়ানো অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে আসি।

কালিহাতি থানার ওসি হাসান আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি