১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ধনবাড়ীতে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনেশনিবার সকলে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। 

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহনাজ সুলতানা, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাসান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম, ওসি তদন্ত সৈকত হাসান, ধনবাড়ী সকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আক্তারুজ্জামান খান, শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। 

প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী থানা পুলিশ ,ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি, ধনবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যার কারণে আমরা একটি  স্বাধীন দেশ পেয়েছি তার ভাস্কর্য ভাংচুরের কারণে তীব্র প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধুর কন্যা আমাদের দেশকে উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই সময়ই দুষ্কৃতিকারীরা উন্নয়নের ধারা বাধাগ্রস্ত ও দেশের সুনাম অক্ষুন্ন করতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। অভিযুক্তদের সর্ব্বোচ বিচার দাবী করছি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি