১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ১০ মে থেকে দোকান খোলা রাখার কথা থাকলেও সেই নিদের্শনা উপেক্ষা করেই টাঙ্গাইল শহরের অধিকাংশ মার্কেটেই গোপনে দোকান খোলা রেখে চলছিল বেচা-কেনা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ মে) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ক্রেতাসহ পাঁচ দোকানিকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।

সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের সমবায় সুপার মার্কেট, মাহমুদুল হাসান মার্কেট, হীরা সুপার মার্কেট, ক্যাপসুল মার্কেট, ভিক্টোরিয়া রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট গুলোতে অভিযান চালায়। এসময় তিনি মাইকিং করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করার পাশাপাশি সরকারী নির্দেশনা মানার অনুরোধ জানায়। এছাড়া ক্রেতাদেরকেও মার্কেট থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।

প্রাথমিকভাবে বলার পরেও যারা দোকান খোলা রাখে তাদেরকে তিনি জরিমানা করেন। এছাড়াও শহরের পাঁচআনী, ছয়আনী বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার জন্য ক্রেতাদের প্রতি আহবান জানান তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জরুরী সেবা ব্যতীত অনেক ব্যবসায়ী আজকে দোকান খুলেছিল। আমি প্রাথমিক ভাবে তাদেরকে দোকান বন্ধ করার জন্য সতর্ক করি। তাদেরকে বলেছি আপনারা সরকারি নির্দেশ মেনে আগামী ১০ তারিখ থেকে দোকান খুলুন। এছাড়া মার্কেটগুলোতে আজকে অনেক ক্রেতা ছিল। আমরা সতর্ক করার পর তারা চলে যাওয়ার পরেও যেখানে ক্রেতা পেয়েছি সেখানে জরিমানা করেছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি