০১:২৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১ স্বাস্থ্যকর্মীসহ আরও ২জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ উপজেলার ৫ জন করোনা পজিটিভ হলেন। তাদের মধ্যে এক নারী ঢাকার কর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

আক্রান্ত দুইজনের একজন উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের ৩৩ বছরের এক স্বাস্থ্যকর্মী। সে একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র দায়িত্বে রয়েছেন। অপরজন আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের ৪২ বছরের এক দিনমজুর বলে জানা গেছে। তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়াসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণার প্রস্তুতি চলছে বলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানিয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানান, গতকাল সোমবার পর্যন্ত এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২৪৮ জনের করোনা নেগেটিভ এবং ৫ জনের পজিটিভ এসেছে। এর আগে ৭ এপ্রিল নারায়ণগঞ্জের পলি ক্লিনিকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অখিল চন্দ্র সরকারের করোনা পজিটিভ হলে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে ২৪ এপ্রিল বাড়ি আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের স্বাস্থ্যের বিষয়ে সরেজমিনে খোঁজ নিয়ে উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থাসহ আশপাশের বাড়ির লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি