০৪:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বয়াতি গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মহানবী, মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের জেরে অভিযুক্ত বয়াতি শরিয়ত সরকার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বয়াতী শরিয়ত সরকার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বয়াতী শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন রোহাট্রেক এলাকায় পালা গানের একটি অনুষ্ঠানে মহানবী, মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর বক্তব্য করেন বলে অভিযোগ উঠে। সেখানে তিনি দাবি করেন, গান বাজনা হারাম কোরআনে কোথাও এই কথা বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে ৫০ লক্ষ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করেন। যারা নামাজ পড়ে সেজদা দিয়া কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা বের হয় বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। যা পরবর্তীতে ইউটিউবের কল্যাণে ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম জনতা। মানববন্ধন, সমাবেশও করেন তারা।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘বয়াতি শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করে ১০দিনের রিমা- চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি