০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে এবার নারী স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক কোয়ার্টারে বসবাস করেন। সোমবার (৪ মে) ওই কোয়ার্টারে বসবাসরত আক্রান্ত স্বাস্থ্য সহকারীর ভবনটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার জেলা থেকে মোট ৮৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন আর ঢাকায় মারা গেছেন দুইজন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, আক্রান্ত ওই নারী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন ওই ভবনটি লকডাউন করে দেয়া হয়েছে। সেখানে ১২টি পরিবার রয়েছে। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারী নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। তার বাসায় উপজেলা প্রশাসন থেকে ডাব, তরমুজ, বাঙ্গীসহ বিভিন্ন ধরণের মৌসুমী ফল পাঠানো হয়েছে। তার মনোবল ঠিক রাখার জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সকল ধরণের সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি