১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় কালিহাতীতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ফল ও ভেজাল খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে ১৩ ফল ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা ফল বাজারে এই অভিযান চালানো হয়। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল র‌্যাব ১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরো জানান, গতরাতে মাহে রমজানে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এলেঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা খেঁজুরসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ ফল বিক্রির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে ফল ব্যবসায়ী ভুবন সাহাকে ১ লাখ টাকা, শেখ ফরিদকে ৭৫ হাজার টাকা, মো. জহিরুল হক শহীদকে ৫০ হাজার টাকা, মো. রাজিব দাসকে ৫০ হাজার টাকা, মো. আন্তাজ আলীকে ৩০ হাজার টাকা, টাকা, আবু বকর সিদ্দিককে ৫ হাজার টাকা, সুদেপ্ত পালকে ১০ হাজার টাকা, শ্রী গনেশকে ৫ হাজার টাকা, মো. রাসেলকে ৫ হাজার টাকা, হৃদয়কে ২০ হাজার টাকা, শরিফ মন্ডলকে ১০ হাজার টাকা, মো. শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, ও হাজী নাজিম উদ্দিনকে ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। পরে জব্দকরা ফল ধ্বংস করে ফেলা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি