০৮:৪৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে কর্মহীনদের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও প্রকৃত হতদরিদ্র ৩০০'শ পরিবার খুঁজে বের করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

গতকাল শনিবার থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে, ব্যক্তি উদ্যোগে দ্বিতীয় দফায় এসব খাদ্যসামগ্রী গ্রামে গ্রামে গিয়ে পৌঁছে দিচ্ছেন গোপালপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও ভূটিয়া এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান মিন্টু।

খাদ্যসামগ্রী বিতরণকালে জনাব মিন্টু বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা দেশে কোন মানুষ না খেয়ে থাকবে না এবং গোপালপুর-ভূঞাপুরের গণমানুষের নেতা জনাব ছোট মনির এমপি মহোদয়ের দিকনির্দেশনায়, সমাজের দিন আনি দিন খাই অসহায় মানুষের জন্য আমার এ মানবিক খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এসময় অসহায় ও দুঃস্থদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য, সমাজের বিত্তবানদের প্রতি তিনি বিনীত অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল প্রথম দফায় ভুটিয়াসহ পার্শ্ববর্তী গ্রামের কর্মহীন ও অতিদরিদ্র দেড় শতাধিক মানুষকে জনাব মোস্তাফিজুর রহমান মিন্টুর অর্থায়নে, প্রধান অতিথি হিসেবে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জনাব ছোট মনির সাহেব। টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনাব মির্জা আসিফ মাসুদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম শফিক প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি