১১:৩৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রাথমিক সমাপনী পরীক্ষা

নকল সরবরাহের অভিযোগে ৬ শিক্ষক বহিস্কার

কে এম মিঠু | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | | ১১৭৯
, টাঙ্গাইল :

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলে নকল সরবরাহ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমূর রহমান এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।

উপজেলার সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার এ ঘটনা ঘটে।

বহিস্কৃত শিক্ষকরা হলেন-চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোলায়মান মিয়া, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ, সুজনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হানিফ, রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফা খাতুন, ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুন্নাহার ও জাকিয়া খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাংলা পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে দায়িত্ব পালনকালে এ ৬ শিক্ষক বহিরাগতদের নকল সরবরাহে সহযোগিতা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা হলে হাজির হয়ে তাদের হাতে নাতে ধরে ফেলেন এবং ৬ শিক্ষককেই বহিস্কার করার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি