১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যায় কোন পরিবারই অভুক্ত থাকবে না- এমপি টিটু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেছেন বন্যায় টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কোন পরিবারই অভুক্ত থাকবে না। তিনি আরো বলেন, যেকোন দূর্যোগে সরকার অসহায় মানুষের পাশে রয়েছে।

করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিটি পরিবারকে সরকারি সাহায্যের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদের আগেই সকল ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা অব্যাহত আছে। বন্যায় কোন পরিবার যেন অভুক্ত না থাকে সে দিকে সরকারের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি। তিনি শনিবার সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক ভাবে প্রায় ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ বিতরন কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শনিবার দিনভর উপজেলার গয়হাটা, সদর, মামুদনগর, মোকনা ও ভারড়া ইউনিয়নে ভিজিএফ বিতরণ পরিদর্শন করেন। এছাড়া যাদের বাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে গিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে সেসকল বন্যার্ত মানুষের মাঝে সরকারি বরাদ্দের পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল ও শুকনো খাবার বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী , উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রমূখ।

গত কয়েকদিনে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে নাগরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে এসব এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেয়। নদী পাড়ের ক্ষতিগ্রস্থ মানুষের দূর্দশা বিবেচনা করে সরকার তাদের দিকে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি