১০:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ওয়ালটন প্লাজাসহ ৬ প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি আদেশ অমান্য করে শো’ রুম খোলা রেখে পণ্য বিক্রির অপরাধে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন কোম্পানীর নিজস্ব শো’রুম ওয়ালটন প্লাজাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। 

রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন। একই সময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও নিজেরা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় সদরের মেইন রোডে অবস্থিত মসজিদ মার্কেটের চৌধুরী ফার্মেসী ও আরোগ্য বিতান নামে দুটি ওষুধের দোকানীর কাছ থেকে ৪ হাজার এবং একটি ইলেকট্রিক ও ২টি জুয়েলারি দোকানীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান বিচারক।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো. জুবায়ের হোসেন বলেন, সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পণ্য বিক্রির অপরাধে ওয়ালটন প্লাজাকে জরিমানা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ ও নিজেরা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় দুটি ফার্মেসিসহ ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একাধিক প্রতিষ্ঠানের মালিককে সতর্কও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি