১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আগামী ৬ মাস খাদ্যের কোন অভাব হবে না - কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের ধানসহ অন্যান্য খাদ্য শস্য পর্যাপ্ত পরিমান মজুদ আছে। বর্তমান বৌরো মৌসুমে প্রচুর ধান উৎপাদন হয়েছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে ধানগুলো যদি আমরা ঘরে তুলতে পারি, তাহলে আমাদের দেশে আগামী ৬ মাস খাদ্যের কোন অভাব হবে না। করোনার কারনে দেশে দুর্ভিক্ষ হবারও কোন সম্ভাবনা নেই।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় এ মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি বৌরো মৌসুমে আমাদের ধান উৎপাদনের টার্গেট দুই কোটি চার লাখ টন। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ধানে এবার আমাদের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় এবার কৃষকের কাছ থেকে ৮ লাখ টন ধান আর ১১/১২ লাখ টন চাল কেনার কথা জানান তিনি।  

মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি প্রনোদনা দেয়া হচ্ছে। এগুলো বিতরণে অনিয়ম বা চুরি কঠোর হস্তে দমন করা হবে, সে যে দলেরই হোক।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন,টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী নিবার্চন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর প্রমুখ।

এ সভায় জেলার সরকারি সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি