১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ও উন্নয়ন কর মেলা শুরু

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

“গৃহহীনে গৃহদান শেখ হাসিনার অবদান, রাখবো নিষ্কন্টক জমি বাড়ী করবো সবাই ই- নামজারি” শ্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। 

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিঞা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সুজায়েত হোসেন প্রমুখ। 

সভায় বক্তারা যথাসময়ে ভূমি কর পরিশোধ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উপস্থিত সকলকে আহবান জানান। এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি