০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে মসজিদের মাইকে পুলিশকে প্রতিহিত করার ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে পুলিশকে প্রতিহত করার ঘোষণা দিয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এসময় পুলিশ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আটক করতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটায় বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের গাড়াইল গ্রামে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে এ ঘটনা ঘটে।  

বিএনপির কয়েকজন নেতা জানান, বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হতে থাকে। বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে অবস্থান নেন। পরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করেন। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ধস্তাধস্তি করে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ছাড়িয়ে নেন। পরে পাশের গাড়াইল ত্রিমোহন মসজিদের মাইকে একাধিকবার পুলিশকে প্রতিহত করার ঘোষণা দিলে এলাকার নারী- পুরুষ লাঠিসোটা হাতে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ির দিকে আসতে থাকে। এদিকে এ অবস্থায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হলে তারা সবাই পালিয়ে যায়। 

পুলিশ সেখান থেকে মির্জাপুর থানার নাশকতা মামলার আসামী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দ্যেশে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হতে থাকে। খবর পেয়ে পুলিশ আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে গেলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করার চেষ্টা করে গর্হিত কাজ করেছেন তারা। এ সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে আলোচনা করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি