০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রমজানের শুরুতেই টাঙ্গাইলে সবজির দাম বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

রমজানের শুরুতেই টাঙ্গাইল শহরে  কাচাঁবাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। আর এই দাম বৃদ্ধিতে পাওয়াতে রোববার শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে ১১টি সবজি ব্যবসায়ী এবং ৫টি মুদির দোকানদারকে ৪৯ হাজার ৫শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে বটতলা এবং ছয়আনী বাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

জানা যায়,  রমজানের শুরুতেই  শহরের কাচাঁবাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। ক্রেতারা বলছেন রমজান আসলেই অযথা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। সবজিভেদে দশ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়তি মূল্য নেয়া হচ্ছে। এপ্রেক্ষিতে আজ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, বাজারে গিয়ে প্রথমে দেখা যায় শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল ৬০টাকা, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৫০ টাকা, পেয়াজ ৫৫ টাকা, আলু ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পরে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে প্রতিটি পণ্যের দাম ১৫ থেকে ২০ টাকা কমে যায়। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও মোবাইল অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি