০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর শিশু সুজনের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বখতিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

সুজন উপজেলার গড়বাড়ি গ্রামের আন্নাছ আলীর ছেলে। সে গড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র । জানা যায় শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে সুজন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায় নি । শনিবার সকালে স্থানীয়রা শিশুটির লাশ পানিকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরিবারের দাবি সুজনকে কেউ হত্যা করে লাশ পানিতে ফেলে গেছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন শিশুর বাবা তাকে জানিয়েছে শুত্রবার সন্ধ্যার পর তার ছেলে নিখোঁজ হন। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। শিশুটির শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। 

সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি