০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিন আফ্রিকায় মির্জাপুরের ব্যবসায়ী খুন

মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের ফিরোজ ওরফে শিমুল (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে মির্জাপুর উপজেলার বানাইল গ্রামের হুমায়ূন কবীরের ছেলে।  

পরিবার সূত্র জানায়, গত ১০ বছর ধরে শিমুল দক্ষিন আফ্রিকার লেনেসিয়া শহরে দোকান ভাড়া নিয়ে প্রসাধনী সামগ্রীর ব্যবসা করে আসছিল। গত ২৩ এপ্রিল একটি প্রাইভেটকার যোগে দোকানে থাকা টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে আনুমানিক প্রায় ৬লাখ টাকা ছিনিয়ে নেয়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ভোরে নিহত শিমুলের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌছালে গ্রামটিতে শোকের ছাড়া নেমে আসে। সকাল ১০টায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

নিহতের বড় ভাই সবুজ মিয়া সৌদি আরব প্রবাসী বলে ওই ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি