১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে হজের টাকায় গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে হজের ৩ লাখ টাকায় করোনায় কর্মহীন ৩‘শত গরীব-দুঃখী পরিবারের মাঝে সাংবাদিক ও সমাজ সেবক আনছার আলী ব্যক্তিগত উদ্যোগে এক সপ্তাহের খাদ্য সামগ্রী ঘরে-ঘরে পৌঁছে দেন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, লবণ, তেল, ডাল, মুড়ি, ছোলা ও আলু।  

বৃহস্পতিবার মুশুদ্দি বটতলা মাজার প্রাঙ্গণে হজের টাকায় ঘরে-ঘরে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ওসি মো. চান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন, স্থানীয় আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন তারা, মুশুদ্দি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান ফটু, ইউপি সদস্য আল-আমিন, ডাঃ জমির উদ্দিন, ইউএনও‘র সিএ আলমগীর হোসেন প্রমূখ।

খাদ্য সামগ্রী পাওয়া মুশুদ্দি কামার পাড়া গ্রামের জরিনা, হাওয়া, পূর্বপাড়া গ্রামের মাজেদা, বাবুল, কয়ড়া গ্রামের রিয়াজ উদ্দিন, জমিলা, আমেনা ও ফজিলাসহ অনেকেই জানান, আমরা এ পর্যন্ত কোথাও ত্রাণ সামগ্রী পাই নাই। হজে না গিয়ে হজের টাকায় আমাদের মত ৩‘শত গরীব-দুঃখীকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী দিছে এজন্য আমরা খুবই খুশি। আমারা দোয়া করি হজে না গেলেও আল্লাহ জানি তার হজ্ব কবুল কইরা নেয়।

হজ্বের টাকায় ত্রাণ সামগ্রী বিতরণকারী সাংবাদিক আনছার আলী জানান, হজ্বে যাওয়ার জন্য কষ্ট করে ৩ লাখ টাকা জোগাড় করে ছিলাম। কিন্তু করোনার এ দুর্যোগ মূহূর্তে হজ্বে যাওয়ার চেয়ে গরীর-দুঃখীদের মুখে খাবার তুলে দেয়াই আমার কাছে বড় মনে হয়েছে। তাই আমি এ টাকায় খাদ্য সামগ্রী কিনে গরীর-দুঃখীদের মাঝে বিতরণ করেছি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, সাংবাদিক আনছার আলী হজ্বের টাকায় গরীর-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে মহৎ কাজ করেছেন। আরও অনেকেরই এভাবে এগিয়ে আসা উচিত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি