১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নদীতে পড়ে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে নানীর সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন অতিবাহিত হলেও রব্বানী (৫) নামের শিশুটির সন্ধান পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পলশিয়া গ্রামের যমুনা নদীতে নানীর সাথে গোসল করতে যায় শিশুটি। 

শিশু রব্বানী টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার হাবিল উদ্দিনের ছেলে এবং উপজেলার পলশিয়া গ্রামের আব্দুল মান্নানের নাতী। 

শনিবার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত পলশিয়ার যমুনা নদীতে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরী দল শিশুটির কোন খোঁজ পায়নি। এরআগে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে তার নানীর সাথে যমুনা নদীতে গোসল করতে যায় রব্বানী। 

গোসলের এক পর্যায়ে তার নানীর অগোচরে রব্বানী পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে অবহিত করে। 

পরে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কোন ডুবুরী না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে অবহিত করা হয়।  

শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাত ১০টা পর্যন্ত যমুনা নদীতে তল্লাশী করে শিশু রব্বানী কে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার আতাউর রহমান জানান, যমুনা নদীতে ২৫ ফুট পানির নিচে পর্যন্ত গিয়ে তল্লাশী চালানো হয়েছে কিন্তু শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। 

পানির গভীরতার আরো বেশী থাকায় তলদেশ পর্যন্ত গিয়ে তল্লাশী করা সম্ভব হয়নি। 

এছাড়া নদীতে তীব্র স্রোত থাকায় তল্লাশী কাজে বিঘ্ন ঘটছে।  দুই একদিনের মধ্যে মধ্যে শিশুর মরদেহ ঘটনাস্থলের ১কিলোমিটার ভাটিতে ভেসে উঠার সম্ভাবনা রয়েছে।

ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন জানান, নিখোঁজ রব্বানীকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও উদ্ধার করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি