১২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ্য, বাড়ি ফিরছেন বৃহস্পতিবার

মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের প্রথম ও মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত একমাত্র ব্যক্তি উপজেলার বৈরাগী ভাওড়া গ্রামের অখিল সরকার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলাকালে পরপর দুইবার পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেভিট আসায় বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। 

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। তবে আগামী সাত দিন তাকে হোম কোয়ারেনটেনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘ ১৬ দিন ধরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অখিল সরকারের সঙ্গে বুধবার মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, চিকিৎসা চলাকালে গত ১৮ ও ২১ এপ্রিল পর পর দুইবার তাঁর করোনা পরীক্ষা হয়। পরীক্ষায় তার রিপোর্ট নেগেভিট এসেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সম্পুর্ণ সুস্থ্য রয়েছেন। বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে তিনিও জানিয়েছেন। 

অখিল সরকার নারায়ণগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে মেডিক্যাল এ্যাসিট্যান্ট হিসেবে চাকরি করতেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত (৫ এপ্রিল) রবিববার তিনি করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে তার গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে পরদিন সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগ তত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠায়। পরে তাঁর করোনা শনাক্তের বিষয়টি জানতে পারেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম অখিল সরকারের সুস্থ্য হয়ে উঠার তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থে আগামী সাতদিন তাকে হোম কোয়ারেইটেনে থাকতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, মির্জাপুরের একমাত্র  করানায় আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে উঠা খবরটি দুঃসময়ে আশার আলো জ্বালিয়েছে। তবে করোনা সংক্রমন ঠেকাতে সবাইকে তিনি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি