০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রদলের উদ্যোগে ৩০ টাকার ইফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ছাত্রদল একাংশের উদ্যোগে ৩০টাকার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

রোববার টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল এর নার্সারী রোডস্থ গ্রীণ হাউজ ফুড জোনে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ৩০ টাকার ইফতার এর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সরকারী সা’দত কলেজ এর সাবেক ভিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমুখ। 

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সহ-সমাজ কল্যাণ সম্পাদক এম.এ বাতেনের অনুষ্ঠান সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠণের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি