০৩:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে ৩দিন ব্যাপী বইমেলা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে তিনদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার (৪ই মার্চ) সকাল বেলা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে তিনদিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ ফরহাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ। এছাড়াও এতে যোগদান করেন ছাত্রলীগ কমিটির সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্য।

বইমেলার আয়োজক 'প্রথম আলো বন্ধুসভা মাভাবিপ্রবি' সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা তিনদিন ব্যাপী বইমেলার আয়োজন করছি। প্রথম দিনেই পাঠকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতি বছর বইমেলার আয়োজন হওয়াতে গত কয়েক বছরে মাভাবিপ্রবি তে অনেক পাঠক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্থানীয় লেখকরাও তাদের বই পাঠকদের কাছে মেলার মাধ্যমে সহজে পৌঁছে দিতে পারছেন। বইমেলা পাঠকদেরকে বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। মানুষের চিন্তাভাবনা ও জ্ঞানধারণাকে বিস্তৃত করে তোলে, মানুষকে সুখী ও তৃপ্ত করে। বইমেলার মাধ্যমে একটি দেশের সাহিত্য-শিল্প-সাংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়। বই মেলা জ্ঞানান্বেষী কোটি কোটি মানুষের জ্ঞান-তীর্থ।

উল্লেখ্য যে, বন্ধুসভার তিনদিন ব্যাপী আয়োজিত এই বইমেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা  ৬টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি